নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সম্পাদক বেলাল উদ্দিন কিরনের মৃত্যুবার্ষিকী

২০১২ সালের ০৩ এপ্রিল মঙ্গলবার ভোর ৫টার দিকে জেলা শহরের হাউজিং এস্টেটে নিজ বাসভবনে তিনি মারা গেছেন।
বেলাল উদ্দিন দৈনিক নোয়াখালী সময়ের সম্পাদক ও প্রকাশক ছিলেন। নোয়াখালী সদরের মেজর (অবঃ) আবদুল মান্নান কলেজের অধ্যক্ষের দায়িত্বও পালন করছিলেন তিনি।
কিরণ নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া রেডক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এফপিএবি-নোয়াখালী ও নোয়াখালী পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদকসহ অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
অধ্যক্ষ বেলাল উদ্দিন আহম্মদ কিরনের মৃত্যু বার্ষিকীতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন ভোরের কাগজের সাংবাদিক ও স্মার্ট বাংলাদেশ ২৪ ডটকমের সম্পাদক মোহাম্মদ সোহেল।

