মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আড়াই বছরের পরিচয়ে আংটিবদল ঐশীর

প্রকাশ: ৩ এপ্রিল ২০২৩, ৯:৪১ অপরাহ্ন আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
আড়াই বছরের পরিচয়ে আংটিবদল ঐশীর

ঈদের পর তাদের বিয়ে হতে পারে বলে সম্প্রতি নিজেই এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ‘দুষ্টু পোলাপাইন’ খ্যাত এ গায়িকা।

জানা যায়, রবিবার রাতে পাত্র আরেফিন জিলানীর সঙ্গে আংটি বদল হয় ঐশীর। পাত্র ঔষধ কোম্পানির পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন। দু’জনার মধ্যকার পরিচয় প্রায় আড়াই বছরের। অবশেষে দুই পরিবারের সম্মতিতে গত রাতে হয়ে যায় আংটিবদলের আনুষ্ঠানিকতা।

সেই আংটি বদলের ছবি ফেসবুকে ঐশী নিজেই শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন , ‘বারাকাল্লাহু ফিকুম’।

একই ছবি পাত্র আরেফিনও শেয়ার করে একই ক্যাপশন লিখেছেন। ছবির সূত্র ধরে ঐশীর মা ঐশীর মা নাসিমা মান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আংটিবদলের আনুষ্ঠানিকতার কথা নিশ্চিত করেন বিষয়টি।

ঐশী জানান, ঐশী ও জিলানির পরিচয় আড়াই বছরের। দুজনার পছন্দ ছিলো। রোববার রাতে হুট করে রাতে ছেলের মা এসে আংটি পরিয়ে যান। পরের আনুষ্ঠানিকতাগুলো আমরা পরিকল্পনা করে সবাইকে জানিয়ে করবো। সবার কাছে ওদের নতুন জীবনের জন্য দোয়া চাই। ঈদের পর ওদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করব