বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রাশিয়ার হাতে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব ধ্বংসাত্মক : জেলেনস্কি

প্রকাশ: ৩ এপ্রিল ২০২৩, ১০:১৫ অপরাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ৯:২৮ অপরাহ্ন
রাশিয়ার হাতে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব ধ্বংসাত্মক : জেলেনস্কি

রাশিয়া শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করে। খবর আলজাজিরা ও সিএনএনের।

গত শুক্রবার রাশিয়ার গোলাবর্ষণে পাঁচ মাস বয়সী এক ছেলে শিশু নিহত হয়েছে জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, দুর্ভাগ্যবশত আমাদের কাছে স্পষ্টতই কিছু অযৌক্তিক এবং ধ্বংসাত্মক খবর আছে। রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে।

তিনি বলেন, এটি এমন এক পদক্ষেপ যা কল্পনা করাও কঠিন এবং এই ধরনের প্রতিষ্ঠান যে সম্পূর্ণ দেউলিয়াত্বের দিকে যাচ্ছে, এই ঘটনা সেটিই প্রমাণ করে।

এদিকে দেশের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান ভ্যালেরি জালুঝনি। টেলিগ্রামে তিনি লিখেছেন, আমরা আমাদের জাতির স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাব।

অন্যদিকে ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী ভাদিম হুতসাইত জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ২৬২ ইউক্রেনীয় ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন। ৩৬৩টি ক্রীড়া কেন্দ্র ধ্বংস হয়ে গেছে।