বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

কোথাও জ্বলছে আগুন, উঠছে কালো ধোঁয়া

প্রকাশ: ৬ এপ্রিল ২০২৩, ১২:৩৬ পূর্বাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ৮:১৬ পূর্বাহ্ন
কোথাও জ্বলছে আগুন, উঠছে কালো ধোঁয়া

বুধবার (৫ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেটে গিয়ে এমন চিত্রই দেখা গেছে।গতকাল ভোর ৬ টা ১০ মিনিটে আগুন লাগে বঙ্গবাজারে। এখনো কোথাও কোথাও জ্বলছে সেই আগুন। তা নিভাতে পানি ছিটাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরাও।

আর পুড়ে ছাই হয়ে যাওয়া দোকানের অংশ দেখতে সকাল থেকেই আসছেন ব্যবসায়ীরা।সরেজমিনে দেখা গেছে, বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেটে আজও আগুন নিভাতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। জীবনের শেষ সম্বল হারানো হাজারো ব্যবসায়ীরা ঘুরে ঘুরে তা দেখছেন আর স্মৃতিচারণ করছেন। কান্নাজড়িত কণ্ঠে অনেক ব্যবসায়ী তার পুড়ে যাওয়া দোকান খুঁজছেন।এরকমই এক ব্যবসায়ী বলেন, সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার আর কিছুই করার নেই।

সামনে ঈদ সবাই আমার দিকে তাকিয়ে ছিল একদিনেই সব শেষ হয়ে গেলো।মঙ্গলবার সকাল ৬টার দিকে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণের কথা জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক।আগুন নেভাতে সকাল থেকে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। এরপর সেখানে নির্বাপণ কাজে যোগ দেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যসহ র‌্যাব, বিজিবি ও ওয়াসার সদস্যরা।অন্যদিকে, অগ্নিকাণ্ডে কারো প্রাণহানির খবর পাওয়া না গেলেও উদ্ধারকাজে অংশ নেয়া ফায়ার সার্ভিসের ১২ সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মার্কেটের অধিকাংশ দোকানের মালামাল পুড়ে গেছে।

ঈদ ঘিরে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন।ব্যবসায়ীদের অনেকে জানিয়েছেন, তারা ঈদ সামনে রেখে ঋণ ও ধারদেনা করে দোকানে নতুন মালামাল তুলেছিলেন। আগুন লাগার ঘটনায় তাদের অনেকে নিঃস্ব হয়ে গেছেন।