বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গাজায় ইসরায়েলের বিমান হামলা

প্রকাশ: ৭ এপ্রিল ২০২৩, ৬:২৭ অপরাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৩২ পূর্বাহ্ন
গাজায় ইসরায়েলের বিমান হামলা

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিত নেতানিয়াহু ‘তার দেশের শত্রুদের যেকোনো আগ্রাসনের জন্য মূল্য দিতে হবে’ শিরোনামে একটি বিবৃতি দিয়েছিলেন। সেই ঘোষণার পরই দেশটির সামরিক বাহিনী হামলা চালালো গাজায়।আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গাজার বিভিন্ন বস্তুকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এসব হলো উত্তর গাজার বেইত হেনোন কৃষি জমি, গাজা শহরের দক্ষিণের দুটি এলাকা, শহরের কাছে আল-জাইতুন এলাকার পূর্বের কৃষি জমি এবং দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বের একটি এলাকা।ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজায় দুটি টানেল এবং দুটি অস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফিলিস্তিনের একটি নিরাপত্তা সূত্র ইঙ্গিত দিয়েছে যে হামাসের প্রশিক্ষণ কেন্দ্রে হামলা করা হয়েছে। জবাবে গাজা থেকে রকেট ছোড়া হয়েছে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।ইসরায়েলি সেনাবাহিনী টুইটারে বলেছে, দক্ষিণ ইসরায়েলে বিমান হামলার সাইরেন বেজেছে। আর বিমান হামলার সময় নেতানিয়াহু নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে ছিলেন বলে জানা গেছে।

বৈঠকের পর নেতানিয়াহু একটি সংক্ষিপ্ত বিবৃতি দেন। জানান, আজ রাতে এবং এরপরও আমাদের শত্রুদের কঠোর মূল্য দিতে হবে। এছাড়া রকেট হামলার জন্য ফিলিস্তিনি সংগঠন হামাসকে দায়ী করেছে ইসরায়েল।

এদিকে গাজায় বিমান হামলার ঘটনায় এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। বলা হয়েছে, গাজা অঞ্চলের প্রতি তীব্র আগ্রাসন এবং এ অঞ্চলের যে পরিণতি হবে, তার জন্য ইহুদিবাদী দখলদারিত্বকে সম্পূর্ণরূপে দায়ী করি আমরা। পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র বলল ইসরায়েলের ‘আত্মরক্ষার অধিকার’ আছে

রমজানে পবিত্র মসজিদ আল আকসায় ফিলিস্তিনিদের ওপর হামলায় ইসলায়ের পক্ষ নিলো যুক্তরাষ্ট্র। লেবানন থেকে রকেট নিক্ষেপের পর যুক্তরাষ্ট্র বলেছে, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকদের আরো বলেন, ‘আমরা লেবানন এবং গাজা থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপের নিন্দা করছি।’

তিনি বলেন, সকল প্রকার আগ্রাসন থেকে আত্মরক্ষায় ইসরায়েলের বৈধ অধিকারকে আমরা স্বীকৃতি দিই। কারণ ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমাদের প্রতিশ্রুতি লোহার মতো দৃঢ়।

ইসরায়েল বলেছে, তারা লেবানন থেকে ইসরায়েলে নিক্ষেপ করা ৩৪টি রকেট শনাক্ত করেছে, যার মধ্যে ২৫টি ধ্বংস করা হয়েছে। ২০০৬ সালে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধের পর সীমান্ত বরাবর এটিই সবচেয়ে বড় ঘটনা।

ইসলামের তৃতীয় পবিত্র স্থান জেরুজালেমের আল-আকসা মসজিদের ভেতরে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ হয়। যার প্রেক্ষিতে এই অঞ্চলের চারপাশ থেকে ব্যাপক নিন্দা ও প্রতিশোধ নেওয়ার সতর্কতার মধ্যেই রকেট হামলাটি হয়।

সূত্র: আল আরাবিয়া