শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পার্বতীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রকাশ: ৮ এপ্রিল ২০২৩, ৮:২২ অপরাহ্ন আপডেট: ২ মে ২০২৬, ৫:৫৪ পূর্বাহ্ন
পার্বতীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম থেকে উত্তরাঞ্চলের রংপুর বিভাগের সৈয়দপুরের উদ্দেশ্যে আসছিল ট্রাকটি। ট্রাকটিতে (ঢাকা মেট্রো ন-২১০৪৫৯) অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগীয় গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন মাদক ব্যবসায়ী মো. ইকবাল হোসেন ও ট্রাক চালক আরিফ হোসেন পাপ্পু। ইকবাল হোসেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার বশিদপুর গ্রামের হাজী শহীদুল্লাহ মাস্টারের ছেলে। অপর দিকে ট্রাক চালক পাপ্পু বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার শরীফ বাড়ি গ্রামের নুর হোসেন শেখের ছেলে।

শুক্রবার (৭ এপ্রিল) দুপুর একটার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের হ্যাচারী মোড়ে অভিযান চালিয়ে মাদকের চালানটি আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর এর গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. মোজাফ্ফর হোসেন শাহ বলেন, চট্রগ্রামের সিটি গেট থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ আসবাবপত্র নিয়ে একটি ট্রাক সৈয়দপুর আসছে গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল পার্বতীপুর মৎস হ্যাচারী এলাকায় ওঁত পেতে থাকে। বেলা ১টার দিকে ট্রাকটি আটক করে তল্লাশি চালানোর সময় ইকবাল হোসেনের নিকট দুই হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ট্রাকে বিশেষ কায়দায় রাখা একটি ব্যাগ থেকে আরো ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে চট্টগ্রাম থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন পয়েন্টে ইয়াবা সরবরাহ করে আসছিল। আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এজন্য প্রতি টিপে সে ৫০ হাজার টাকা পেয়ে থাকে।

ট্রাক চালক আরিফ হোসেন বলেন, তিনি ২১ হাজার টাকা ভাড়ায় চট্টগ্রাম সিটি গেট থেকে গৃহস্থালি পণ্য নিয়ে নীলফামারীর সৈয়দপুরে আসছিলেন। ইয়াবার বিষয়টি তিনি জানতেন না। তবে ট্রাকের সামনে সরকারি কাজে নিয়োজিত লেখা কাগজটির বিষয়ে তিনি সদুত্তর দিতে পারেননি। আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে ইয়াবা ও ট্রাকসহ পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. সাকিব সরকার বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেছেন।