বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ইউক্রেনের চুক্তি বাতিলের হুমকি

প্রকাশ: ৮ এপ্রিল ২০২৩, ৮:৩৯ অপরাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ৩:৪৯ পূর্বাহ্ন
ইউক্রেনের চুক্তি বাতিলের হুমকি

শুক্রবার (৭ এপ্রিল) তুরস্কের রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেন তিনি। এ সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু তার সঙ্গে উপস্থিত ছিলেন। খবর এএফপির।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার সার ও শস্য রপ্তানিতে বাধা অপসারণে যদি কোনো অগ্রগতি না হয়, তাহলে আমরা এই চুক্তির (ইউক্রেনের শস্য রপ্তানি) প্রয়োজনীয়তা আছে কিনা তা নিয়ে ভাববো।

গত বছরের জুলাইয়ে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তি হয়। এই চুক্তির আওতায় বিশ্বের শীর্ষ শস্য উৎপাদনকারী দেশগুলোর অন্যতম ইউক্রেন কৃষ্ণ সাগরে একটি নিরাপদ করিডোরের মাধ্যমে তাদের শস্য রপ্তানি করার সুযোগ পাচ্ছে।