ইফতার মাহফিলে খেলাফত মজলিসের আমীরের মৃত্যু

শুক্রবার (৭ এপ্রিল) শহরের জামতলা হীরা কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মহফিলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর খেলাফত মজলিসের প্রচার সম্পাদক জাহিদ হাসান।
ইফতারে খাবার শুরু করার সময় খেলাফত মজলিস বাংলাদেশের আমীর মাওলানা যোবায়ের আহমেদ চৌধুরী অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত চাষাঢ়া বালুর মাঠের ইসলাম হার্ট সেন্টারে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

