বিএনপি'র উদ্যোগে ইফতার মাহফিল, দেখা যায়নি ব্যারিস্টার মওদুদ আহমেদ স্ত্রীকে

শনিবার সন্ধ্যায় উপজেলার কবিরহাট হাই স্কুলের হলরুমে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বি এস সি সভাপতিত্বে কবিরহাট পৌরসভার বিএনপির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মঞ্জুর সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি ফখরুল ইসলাম, কিন্তু ইফতার মাহফিলে দেখা যায়নি ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী সাবেক এমপি হাসনা মওদুদ কে।
ইফতার মাহফিলে ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী উপস্থিত না থাকায় দলের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, নাম না প্রকাশে উপজেলা বিএনপির এক নেতা বলে এই ইফতার মাহফিলে হাসনা মওদুদ যেন উপস্থিত না থাকে সেই ব্যবস্থাই করেছে আয়োজক কমিটি।
ইফতারের পূর্ব মুহূর্তে কবিরহাট স্কুল মাঠে প্রাঙ্গণে বিদ্যুৎ,গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তির ও পূর্বঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি।
এছাড়া ইফতার মাহফিলে বক্তব্য রাখেন কবিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হুদা লিটন,পৌরসভার বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মঞ্জু ও কামাল হোসেন সৌরভ ।
নেতাকর্মীরা বক্তব্য বলেন,২০০৮, ২০১৪/২০১৮ মতো এই দেশে আর নির্বাচন হবে না। হতে দেওয়া যাবে না,উন্নয়নের নামে জনগণের পকেট কাটা হচ্ছে,যে টাকা বিদেশে পাচার হচ্ছে, এই ছাড়া সুষ্ঠু নির্বাচনের নামে যে ভাবে জনগণের ভোটে কেড়ে নেওয়া হচ্ছে,তাই আগামী দিনে গনতন্ত্র পুনরুদ্ধার দাবীতে ঐক্য বদ্ধ ভাবে আনন্দোলনে ঝাফিয়ে পড়ার আহবান করেন।

