শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশ: ৯ এপ্রিল ২০২৩, ৬:৫৯ অপরাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
নোয়াখালীতে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শনিবার (৮ এপ্রিল) দুপুরে আসামিকে নোয়াখালী  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠান।

গ্রেফতার মো. রাসেল নোয়াখালী  সদর উপজেলার ধর্মপুর গ্রামের আবদুল হক মিরা ছৈয়ালের ছেলে।এর আগে শুক্রবার (৭ এপ্রিল) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে মো. রাসেলকে গ্রেফতার করে সুধারাম থানার পুলিশ।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, গ্রেফতার আসামি নোয়াখালীর আলোচিত রুহুল আমিন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। আদালত তাকে ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। তিনি সাজা এড়াতে দীর্ঘদিন পলাতক ছিলেন।