বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

প্রথম আলো গণতন্ত্র ও দেশের শত্রু : প্রধানমন্ত্রী

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ১২:২২ পূর্বাহ্ন আপডেট: ৪ মে ২০২৬, ১:৩৬ পূর্বাহ্ন
প্রথম আলো গণতন্ত্র ও দেশের শত্রু : প্রধানমন্ত্রী

সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, একটা ছোট্ট শিশুর হাতে মাত্র ১০ টাকা দিয়ে তার মুখ থেকে কিছু কথা বলানো, ভাত মাছ মাংসের স্বাধীনতা চাই, মাত্র ৭ বছরের শিশু তার মুখ থেকে বলানো। একটা স্বানামধন্য পত্রিকা, খুবই পপুলার, নাম তার প্রথম আলো, কিন্তু বাস করে অন্ধকারে। প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, প্রথম আলো গণতন্ত্রের শত্রু, দেশের মানুষের শত্রু।

তিনি বলেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলি এরা এদেশকে কখনো স্থিতিশীল থাকতে দিতে চায় না। ২০০৭ সালে যখন জরুরি অবস্থা জারি হলে তখন তারা উৎফুল্ল। দুটি পত্রিকা আমাদের বিরুদ্ধে আদাজল খেয়ে নেমে গেল, বাহবা কুড়াল। আর তার সঙ্গে আছে একজন সুদখোর, এখন তিনি আমেরিকায়।

প্রধানমন্ত্রী বলেন, দেশে এখন অনেকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, এখন দেখা যাচ্ছে দুর্নীতিতে সাজাপ্রাপ্ত এসব বুদ্ধিজীবী তাদের হয়ে কথা বলছে। তারা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে দিতে চায় না। সামান্য কিছু অর্থের বিনিময়ে এরা তাদের প্রদলেহন করে। দেশে গণতান্ত্রিক ধারার বাইরে কিছু হলে তাদের লাভ, তাদের দর বাড়ে, এরা সেটাই চেষ্টা করে। এদের মুখে দুর্নীতি মানায় না।