বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিরোধীদল থেকে ডেপুটি স্পিকার চান জিএম কাদের

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ১২:২৬ পূর্বাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ন
বিরোধীদল থেকে ডেপুটি স্পিকার চান জিএম কাদের

সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, আমি আজও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, প্রয়োজনে একটি নতুন ডেপুটি স্পিকারের পদ সৃষ্টি করে সংসদের বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের পদটি দিতে হবে। পৃথিবীতে অনেক দেশে এ নিয়ম রয়েছে।

এসময় তিনি সংবিধানের ৭০ ধারা পর্যালোচনার সময় এসেছে বলেও মন্তব্য করে এধারা তিনটি বিষয় ছাড়া দলীয় এমপিদের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে ভোটাধিকারের দাবি জানান। একই সাথে সংসদীয় কমিটিে সুপারিশ মন্ত্রণালয় বাস্তবায়ন না করলে শাস্তির ব্যবস্থা করার দাবি জানান।একই সাথে তথ্য প্রযুক্তির অপব্যাহার হচ্ছে বলেও জানান তিনি। আজ জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী অধিবেশনে ভাষনে তিনি এসব কথা বলেন।