বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ঈদুল ফিতরের ছুটি বাড়লো ১ দিন

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ১:৩৯ পূর্বাহ্ন আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩:০৪ পূর্বাহ্ন
ঈদুল ফিতরের ছুটি বাড়লো ১ দিন

সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই ছুটির অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, সুখবর হলো, ২০ তারিখ (এপ্রিল) সরকারি ছুটি হিসেবে থাকবে। মানুষের ঈদযাত্রা যাতে সহজ হয় সেজন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই ছুটির মধ্য দিয়ে টানা পাঁচ দিন ছুটি পেলেন সরকারি চাকরিজীবীরা। যদিও এবারের ঈদে তিন দিনের সরকারি ছুটির মধ্যে দুদিনই সাপ্তাহিক ছুটি অর্থাৎ শুক্র ও শনিবার। গত ২৪ মার্চ পবিত্র রমজান শুরু হয়।

এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করেছে সরকার। সে অনুযায়ী, ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত অর্থাৎ শুক্র, শনি ও রোববার ঈদের ছুটি থাকবে। তবে ১৯ এপ্রিল (বুধবার) শবে কদরের ছুটি রয়েছে। আর ঈদের ছুটি শুরুর আগে অর্থাৎ ২০ এপ্রিলও (বৃহস্পতিবার) এবার ছুটি ঘোষণা করা হলো।