শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নতুন ট্যাগে পোশাক-জুতার দাম দ্বিগুণ, ৩ দোকানিকে জরিমানা

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ৩:০৬ পূর্বাহ্ন আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন
নতুন ট্যাগে পোশাক-জুতার দাম দ্বিগুণ, ৩ দোকানিকে জরিমানা

সোমবার (১০ এপ্রিল) দুপুরে নোয়াখালী সুপার মার্কেটে এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া।

তিনি বলেন, ভোক্তাদের অভিযোগে নোয়াখালী সুপার মার্কেটে অভিযান চালানো হয়েছে। এতে অতিরিক্ত দামে কাপড় ও জুতা বিক্রির প্রমাণ মেলে। পরে ‘অ্যাবে’ ও ‘মহল সুজ’ নামে দুটি জুতার শো-রুমকে ৫ হাজার করে ১০ হাজার টাকা এবং গালিব নামে একটি কাপড়ের শো-রুমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে ভোক্তা অধিকারের কর্মকর্তারা ছাড়াও জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলীসহ সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।