বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

চকবাজারে সিরামিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ১২:০৫ পূর্বাহ্ন আপডেট: ৪ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
চকবাজারে সিরামিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

মঙ্গলবার দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশে একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় সিরামিক গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। পরে দুপুর ১২টার পরপরই আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।