বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার : রাজ্জাক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ৯:২৩ অপরাহ্ন আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন
দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার : রাজ্জাক

সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, আমি চাইনি সারের দাম বাড়ুক। কিন্তু অর্থ মন্ত্রণালয় এ ব্যাপারে শক্ত অবস্থানে ছিল যে দাম বাড়াতেই হবে। প্রধানমন্ত্রীও বলেছিলেন সারের দাম না বাড়াতে, কিন্তু অর্থ মন্ত্রণালয়ের অনুরোধে শেষ পর্যন্ত বাড়াতেই হলো। কিন্তু দাম যা বেড়েছে এটাও বৈশ্বিক সারের দাম বৃদ্ধির তুলনায় সামান্য। এখনো সরকারকে সারে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হবে।

তবে তিনি জানান, বৈশ্বিক দাম কমে আসলে সারের দাম সমন্বয় করা হবে। বোরো ধানের আগ পর্যন্ত সারের চাহিদা বেশি থাকে, এরপর সারের চাহিদাও কমে আসবে। তাই এই দামে খুব সমস্যা হবে না বলেই মনে করেন তিনি।