রাজধানীতে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৫৯

বুধবার (১২ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫ হাজার ২৭ পিস ইয়াবা, ৩৩ কেজি ৯৭০ গ্রাম ৫৩ পুরিয়া গাঁজা, ৪৩৫ গ্রাম ২২৬ পুরিয়া হেরোইন, ৫৭৫ বোতল ফেন্সিডিল ও ২০ লিটার ৭৫০ মি.লি বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪ টি মামলা হয়েছে।

