বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ভারতে সেনাঘাঁটিতে গোলাগুলি, নিহত ৪

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ১২:৪৭ পূর্বাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন
ভারতে সেনাঘাঁটিতে গোলাগুলি, নিহত ৪

ভারতীয় সেনাবাহিনীর সাউথ ওয়েস্টার্ন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ওই এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং সেখানে কুইক রেসপন্স টিমের সদস্যদের পাঠানো হয়েছে। অনুসন্ধান চলছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বুধবার সকালে বাথিন্দা সেনাঘাঁটির ভেতর গোলাগুলির খবর পাওয়া যায়। ঘাঁটির কুইক রেসপন্স টিমকে সক্রিয় করা হয়েছে। ওই এলাকা ঘিরে ফেলা ও বন্ধ করে দেওয়া হয়েছে। অনুসন্ধান অভিযান চলছে। চারজন নিহত হওয়ার খবর জানা গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

সেনাবাহিনীর আরেকটি সূত্র জানিয়েছে, দুদিন আগে এ ঘাঁটির ভেতর থেকে একটি ইনসাস রাইফেল ও ২৮ রাউন্ড গুলি খোয়া যায়।

বাথিন্দার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জিএস খুরানা এনডিটিভিকে জানিয়েছেন, পুলিশ সদস্যরা ঘাঁটির বাইরে অপেক্ষা করছেন। তবে সেনাবাহিনী এখনো তাদের সেখানে প্রবেশের অনুমতি দেয়নি। তিনি আরও জানিয়েছেন, তার মনে হচ্ছে না এটি কোনো জঙ্গি বা সন্ত্রাসী হামলা। তার মতে, এটি ‘অভ্যন্তরীণ কোনো সমস্যা’ হতে পারে। সূত্র : এনডিটিভি।