বিদ্যুৎ নিয়ে উস্কানি দাতারা দেশ ও জাতির শত্রু : কাদের মির্জা

বুধবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নিজ ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এমন মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, একদিকে বিদ্যুতের বৈশ্বিক সমস্যা, অন্যদিকে প্রচন্ড তাপদাহ। এর মাঝে বিদ্যুৎ আছে কিছুটা, সেটাও অনেক। কিন্তু কিছু মহল এই বিষয়টিকে নিয়ে উস্কানি দিয়ে যাচ্ছে, যারা উস্কানি দিচ্ছে তারা দেশ ও জাতির শত্রু।
তাঁর ওই ফেসবুক পোস্টটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে।

