বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ইমরান-বুশরার বিয়ে ছিল অবৈধ : সাঈদ

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ৯:১৬ অপরাহ্ন আপডেট: ২২ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
ইমরান-বুশরার বিয়ে ছিল অবৈধ : সাঈদ

বুধবার মুফতি সাঈদ তার আইনজীবীর সঙ্গে ইসলামাবাদের একটি স্থানীয় আদালতে তার বক্তব্য রেকর্ড করার সময় এ দাবি করেন। খবর- জিও নিউজের।

সাঈদ বলেন, বুশরা বিবি ইদ্দত পালনের সময় (তালাক বা স্বামী মারা যাওয়ার পরে যে সময়ের মধ্যে একজন নারী বিয়ের করতে পারেন না) অনৈসলামিকভাবে ইমরানকে বিয়ে করেন।

বুশরা বিবির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর কথিত অনৈসলামিক বিয়ে সম্পর্কিত মামলার কার্যক্রম চলাকালীন মুফতি সাঈদ তার বক্তব্য তুলে ধরেছেন। ইদ্দত সম্পর্কিত সবকিছু জেনেই তিনি ওই বিয়ে পড়িয়েছেন বলে জানান।

তিনি বলেন, ইমরান খান ২০১৮ সালের জানুয়ারিতে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন। সেই সময় তার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। আমি তার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম। ইমরান খান আমাকে ওই সময় বুশরা বিবির সঙ্গে তার বিবাহ পড়িয়ে দিতে বলেছিলেন। তখন বুশরা বিবির বোন বলেছিলেন যে, তার ইদ্দত পালন সম্পন্ন হয়েছে। কিন্তু কিছু দিন পরে ইমরান জানতে পারেন বুশরা তার সম্পূর্ণ ইদ্দত পালন করেননি। এরপর তিনি এ বিবাহ বৈধ ও ইসলাম সম্মত করার জন্য আমাকে দিয়ে পুনরায় বিবাহ পড়ান।

বুশরা ইমরান খানের তৃতীয় স্ত্রী। ইমরানের বন্ধু জুলফি বুখারি এবং দলের প্রাক্তন নেতা আউন চৌধুরী বলেন, লাহোরে ওই বিয়ে অনুষ্ঠিত হয়। তারা দুজনেই খানের বিয়ের সাক্ষী হয়েছিলেন।