বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

চৈত্রসংক্রান্তি আজ

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ৯:২২ অপরাহ্ন আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ৪:২৫ অপরাহ্ন
চৈত্রসংক্রান্তি আজ

কাল শুক্রবার (১৪ এপ্রিল) বাঙালি সাড়ম্বরে বরণ করে নেবে নতুন বাংলাবর্ষ ১৪৩০ বঙ্গাব্দকে। একই সঙ্গে বসন্তকে বিদায় দিয়ে প্রকৃতি স্বাগত জানাবে নতুন ঋতু গ্রীষ্মকে।

চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখের দিনে বাঙালির সবচেয়ে জাঁকজমকপূর্ণ উৎসব উদযাপিত হয়। বাংলা বর্ষের সর্বাধিক উৎসবের সঙ্গে জড়িয়ে আছে চৈত্রসংক্রান্তির দিনটি। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি কিংবা বাংলার মানুষ এই দিনকে কেন্দ্র করে উৎসব করেন। কখনও ধর্মীয় বিশ্বাস, কখনও আবহমান বাংলার ঐতিহ্য আর লোক লোকায়িত উৎসবের ধ্বনি পাওয়া যায় এই একটি দিনকে ঘিরে।

প্রতিবছর চৈত্রসংক্রান্তিকে ঘিরে থাকে নানা অনুষ্ঠান-উৎসবের আয়োজন। এবারও আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালা মিলনায়তনে চৈত্রসংক্রান্তি উৎসবের আয়োজন করা হয়েছে। এতে থাকবে নৃত্য, যন্ত্রসংগীত পরিবেশনা, অর্কেস্ট্রা বাদনসহ বর্ষবিদায়ের আয়োজন।