বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মানুষের কল্যানে সারাজীবন নিজেকে উৎসর্গ করেছেন ডা. জাফরুল্লাহ : ফখরুল

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ১:১২ পূর্বাহ্ন আপডেট: ২২ মে ২০২৬, ২:০২ পূর্বাহ্ন
মানুষের কল্যানে সারাজীবন নিজেকে উৎসর্গ করেছেন ডা. জাফরুল্লাহ : ফখরুল

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তিনি অত্যান্ত আবেগ আপ্লুত হয়ে পড়েন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান সহ দলটির নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

ফখরুল বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশের মানুষের জন্য কথা বলতে কখনও পিছপা হননি। সবাই যেন স্বাস্থ্যসেবা পায় সেজন্য তিনি আজীবন কাজ করেছেন। তার গণসাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য হাসপাতাল, গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, তার ওষুধ- সবকিছু নিয়ে দেশের স্বাস্থ্য খাতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া ছিল তার স্বপ্ন। তিনি স্বাস্থ্যনীতি করতে চেয়েছিলেন, কিন্তু সেটি পারেননি। সেটা করতে পারলে দেশের সব মানুষই স্বাস্থ্যসেবা পেতো।