মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ইউক্রেনে টিভি টাওয়ারে বোমা হামলায় নিহত ৯

নিউজ ডেস্ক — ঢাকা
প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ৬:০১ অপরাহ্ন আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ৪:০৩ অপরাহ্ন
ইউক্রেনে টিভি টাওয়ারে বোমা হামলায় নিহত ৯

স্থানীয় সময় সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় ইউক্রেনের পশ্চিমাঞ্চলের শহর রিভনে ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে।

রিভনের আঞ্চলিক প্রশাসনিক প্রধান ভিটালি কোভাল এক টেলিগ্রাম বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বার্তায় লিখেছেন, ‘টেলিভিশন টাওয়ার হামলা হয়েছে। ৯ জন ঘটনাস্থলে মারা গেছেন। আরও ৯ জন গুরুতর আহত। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান বাহিনী। এ অভিযানে এখন পর্যন্ত দেশটিতে ৬৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে ৯০ জন শিশু রয়েছে। এছাড়া আরও শতাধিক শিশু গুরুতর আহত হয়েছে।