বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আগুনের মধ্যেই শপিং করতে নিউমার্কেটে মানুষের ভিড়

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ১:২৬ পূর্বাহ্ন আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন
আগুনের মধ্যেই শপিং করতে নিউমার্কেটে মানুষের ভিড়

শপিং করতে আসা এক নারী বলেন, ভেবেছিলাম ছোটখাটো আগুন হবে। তাই দেখতে এসেছিলাম। কিন্তু এসে দেখি বড় ভয়াবহ অবস্থা।

শপিং করতে আসা মানুষ ও উৎসুক জনতা ঠেকাতে ব্যস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা বলেন, কোনোভাবেই মানুষকে সামাল দেওয়া যাচ্ছে না। আগুন লেগেছে জানার পরও লোকজন শপিং করতে আসছে।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুন লাগে ঢাকা নিউ সুপার মার্কেটে। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে আগুন পুরোপুরি নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকরা। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে যোগ দিয়েছেন রেড ক্রিসেন্টের ৪০ জন কর্মী।

এ ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ ২২ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।