মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

তাহসানকে বিয়ে করা ছিল জীবনের বড় ভুল!

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ৮:৫২ অপরাহ্ন আপডেট: ২ মে ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
তাহসানকে বিয়ে করা ছিল জীবনের বড় ভুল!

মিথিলা জানান, কয়েক বছর আগে এক অনুষ্ঠানে দেয়া তার মন্তব্যের সূত্র ধরে খবরটি করা হয়েছে এবং তিনি যা বলেছিলেন তা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানটিতে কী বলেছিলেন, সেটিও পরিষ্কার করেন মিথিলা, ‘আমি বলেছি- কম বয়সে মেয়েদের বিয়ে করা ঠিক নয়। কম বয়সে বিয়ে করে আমি ভুল করেছি। সম্ভবত কোভিডের মধ্যে একটি ইউটিউব চ্যানেলে এই কথাগুলো বলেছিলাম।

তিনি আরো বলেন, ‘আমি যখন বিয়ে করি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্রী, বয়স ২৩। এখন বড় হয়েছি, বুঝতে শিখেছি। এখন আমার মনে হয়, ২৩ বছর বয়সে ছাত্রী থাকা অবস্থায় বিয়ে করা আসলেই উচিত হয়নি আমার।

মিথিলা বলেন, কেন বলেছি, আমার অনেক মেয়ে ভক্ত আছেন। আমাকে অনেকে রোল মডেল ভাবেন, তাদের উদ্দেশে এসব বলা। আমি এখনো বলব, সাধারণত সব মেয়েরই লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া উচিত। কারণ, আমাদের সমাজে এখনো মেয়েদের চলার পথ মসৃণ নয়।

প্রসঙ্গত, ২০০৬ সালে তাহসানকে বিয়ে করেছিলেন মিথিলা। এরপর ২০১৭ সালে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানেন তারা। তাহসানের সঙ্গে ডিভোর্সের প্রায় দুই বছর পর, ২০১৯ সালে ডিসেম্বরে টালিউডের নামী পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা।