কুতুবদিয়ায় বাইক চাপায় আহত বৃদ্ধের মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার ইফতারের সময় কৈয়ারবিল ঘিলাছড়ি নাপিত পাড়ার অনন্ত শীল (৭৫) আজম সড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি বাইক তাকে চাপা দেয়। পরে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নাঈমা তাবাচ্ছুম (রণী) তাকে চমেক হাসপাতালে রেফার করেন।
তাৎক্ষণিকভাবে বৃদ্ধকে চট্টগ্রাম নেয়ার পর রাত ১১টার দিকে তার মৃত্যু হয় বলে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে।
কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আজমগীর মাতবর বলেন, দুর্ঘটনায় নিহত বৃদ্ধের স্ত্রী দাবি জানিয়েছিলেন তার স্বামীকে ময়নাতদন্ত ছাড়া সৎকার করার। বিষয়টা চট্টগ্রাম হওয়ায় তারা চেষ্টা করেও বিফল হন বলে জানান তিনি।

