ইউরোপকে পৃথকের ডাক দুর্বল হচ্ছে মার্কিন ডলার

তার মতে, মার্কিন নেতৃত্বাধীন আর্থিক ব্যবস্থা আরো খণ্ডিত হচ্ছে। বিশ্ব অর্থনীতির পথে অন্য শক্তিগুলো বাণিজ্যিক ব্লকে আলাদা লাইনে ভিড় করছে যা ওয়াশিংটনের বৈশ্বিক প্রভাবকে হ্রাস করছে।
ব্লুমবার্গ নিউজকে দেয়া সাক্ষাৎকারে সামারস বলেছেন, বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের গত সপ্তাহের বৈঠকের পরে চীন কৌশলগতভাবে মার্কিনিদেরকে প্রতিযোগিতায় পেছনে ফেলে দিয়েছে।
মার্কিন ডলারের বিকল্প : একই সভায় আইএমএফ প্রধান বলেছেন. রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মস্কোর বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞার মধ্যে
প্রতিযোগী অর্থনৈতিক জোটের উত্থান ত্বরান্বিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের আর্থিক কর্মকর্তারা ওয়াশিংটনে জড়ো হওয়ার সঙ্গে সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভা চীনে একটি রাষ্ট্রীয় সফর করছেন এবং উন্নয়নশীল দেশগুলোকে মার্কিন ডলার থেকে দূরে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। চীন গত মাসে সৌদি আরব এবং ইরানের মধ্যে সম্পর্কের স্বাভাবিকীকরণের মধ্যস্থতা করেছে যখন রাশিয়া, সৌদি আরব এবং ওপেক তাদের তেল-উৎপাদন কোটা কমানোর ঘোষণা দিয়েছে। এতে পশ্চিমাদের মুদ্রাস্ফীতি আরো বাড়ছে।
ইউরোপকে আলাদা করতে ফ্রান্সের ডাক : ভূ-রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের নিজস্ব স্বার্থ নিয়ে আড়ালে চলছে অনেক রশি টানাটানি। চলছে টানাপড়েন। এতদিন আড়ালে-আবডালে চললেও ফ্রান্সের প্রেসিডেন্ট এমামুয়েল ম্যাক্রোঁর চীন সফরের পর তা আরো পরিষ্কার হয়ে গেছে। গত শুক্রবার নেদারল্যান্ডসে রাষ্ট্রীয় সফরে গিয়ে তিনি সার্বভৌমত্বের ওপর জোর দেন। ম্যাক্রোঁ বলেন, বিশ্বের উপর নির্ভরতা কমিয়ে ইউরোপকে আরো শক্তিশালী করতে হবে। এর মাধ্যমে তিনি পরিষ্কারভাবেই ইউরোপকে স্বার্বভৌম করার ডাক দিলেন।
ইউরোপের সার্বভৌমত্ব : চীন সফর শেষে দেশে ফেরার সময় তিনি দুটি সাক্ষাৎকারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্যের বদলে ইউরোপের ‘কৌশলগত সার্বভৌমত্ব’-এর উপর জোর দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও চীনের পাশাপাশি ইউরোপকে তৃতীয় পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করার স্বপ্নও আলোড়ন সৃষ্টি করছে। মঙ্গলবার নেদারল্যান্ডসের হেগ শহরে এক ভাষণে ইউরোপের ভবিষ্যতের সেই রূপরেখা তুলে ধরেন ম্যাক্রোঁ। তিনি বলেন, করোনা মহামারী ও ইউক্রেন যুদ্ধ স্পষ্ট করে দিয়েছে যে, নিজস্ব পরিচয় বজায় রাখতে হলে ইউরোপকে বাইরের জগতের উপর নির্ভরতা কমাতেই হবে। অর্থাৎ নিজস্ব স্বার্থ অনুযায়ী সহযোগী বাছাই এবং নিজেদের ভবিষ্যৎ নিজেদেরই বেছে নেয়ার পথে এগোতে হবে। শুধু বর্তমান বিশ্বের নাটকীয় বিবর্তনের সাক্ষী হয়ে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। একমাত্র খোলা মনে সহযোগিতার মাধ্যমে সেই লক্ষ্য পূরণ করা সম্ভব।
মঙ্গলবারের ভাষণে ম্যাক্রো ইউরোপের আরো শক্তিশালী শিল্প নীতির প্রস্তাব দেন। ইউরোপেই উৎপাদন বাড়িয়ে বিশ্বের অন্যান্য প্রান্তের উপর বাণিজ্যের ক্ষেত্রে নির্ভরতা কমানোর উপর জোর দেন তিনি। ম্যাক্রোঁর মতে, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন সেই পথেই চলেছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউরোপ জ্বালানির ক্ষেত্রে রাশিয়ার উপর যেভাবে নির্ভরতা কমিয়ে এনেছে, অন্যান্য ক্ষেত্রেও সেই পথে অগ্রসর হওয়ার প্রস্তাব দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। তার মতে, ইউক্রেন যুদ্ধ সম্ভবত ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বিপজ্জনক সময়ের সূচনা ঘটিয়েছে।
তাইওয়ান প্রশ্নে চীনের প্রতি নরম সুর : তাইওয়ান প্রশ্নে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের মধ্যে ইউরোপের নরম অবস্থানেরও ইঙ্গিত দেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ম্যাক্রোঁ তার বক্তব্যে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব কোনো সমস্যাকে আমাদের সমস্যা বলে মনে করা চলবে না। তাদের চোখে দেখা সংকটকে আমাদের চোখ দিয়ে দেখা যাবে না।
প্রতিক্রিয়া : ম্যাক্রোঁ চীন, তাইওয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের সম্পর্কেও যে নতুন রসায়নের প্রস্তাব দিয়েছেন তা নিয়ে ইউরোপে এবং বাইরে তুমুল বিতর্ক চলছে। বিশেষ করে চীনের প্রতি তিনি যে নরম মনোভাব দেখাচ্ছেন তাতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে সমালোচনা শুরু হয়েছে। মঙ্গলবারের ভাষণের মাঝেই প্রতিবাদের মুখে পড়েন ম্যাক্রোঁ। বিক্ষোভকারীরা ব্যানার হাতে চিৎকার করে প্রশ্ন তোলেন, ‘ফরাসি গণতন্ত্র কোথায়?’ হেগ শহরে ভাষণের সময়েও তাকে ‘হিংসা ও দ্বিচারিতার প্রেসিডেন্ট’ হিসেবে সমালোচনা শুনতে হয়েছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাটেউশ মোরাভিয়েৎস্কি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা ইউরোপের নিরাপত্তার ‘দৃঢ় ভিত্তি’।
ব্রাজিলও চীনমুখী : ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ৪ দিনের সফরে গত বুধবার চীন গেছেন, তার এই সফর গ্লোবাল সাউথে অর্থাৎ লাতিন আমেরিকা, আফ্রিকা, এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের কূটনৈতিক মঞ্চে ব্রাজিলের প্রত্যাবর্তনকেই তুলে ধরছে। কিন্তু এই সফর পশ্চিমকে থেকে ভূ-রাজনৈতিক প্রশ্নে ব্রাজিলের ক্রমবর্ধমান দূরত্বকেও প্রকাশ করছে। ইউরোপ ও ওয়াশিংটনে যখন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়টি আলেচিত হচ্ছে, তখন লুলার দাপ্তরিক সফরটির গুরুত্ব অন্যরকম। যদিও ব্রাজিল বলছে, ব্রাজিলীয়রা কেবল ব্যবসাটাই চায়। ব্যবসার ক্ষেত্রে ব্রাজিলের ব্যাংকগুলো যেন ইউয়ানে লেনদেন পরিচালনা করতে পারে, সে জন্য একটি পরিকাঠামোসহ ২০টি বিভিন্ন দ্বিপক্ষীয় চুক্তি করতে চাইছে লুলার প্রতিনিধি দল। চীন-ব্রাজিল সম্পর্ক নিয়ে গবেষণায় জোর দিয়ে থাকা ব্রাজিলীয় চিন্তক প্রতিষ্ঠান অবসেরভা চীনার আবাসিক ফেলো রেনাতো উঙ্গারেত্তি বলেন, ব্রাজিল ও চীন জলবায়ু সংকটকে ঘিরে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করবে বলে কিছুটা প্রত্যাশা করা হচ্ছে।

