মিরপুরে আবাসিক ভবনে আগুন

রবিবার (১৬ এপ্রিল) দুপুরে মিরপুর-১১ নম্বরের বি ব্লকের একটি আবাসিক ভবনে আগুন লাগে। আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি রোজিনা আক্তার বলেন, মিরপুরে আবাসিক ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

