আগুনের ঘটনা তদন্ত করছি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের কলোনি বাজারে জনসাধারণের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিটি অগ্নিকাণ্ডের পেছনে একটি কারণ থাকে। সেই কারণ হতে পারে ইলেক্ট্রনিক শর্ট সার্কিট থেকে আবার নাশকতাও হতে পারে।
নিউ সুপার মার্কেটে লাগা আগুন নাশকতা কিনা তা এখনো আমরা নিশ্চিত নই জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, আমরা তদন্ত করছি।
আগুন লাগার ঘটনায় রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনিশ্চিত না হয়ে আমি কিছুই বলতে পারছি না। অনেকেই অনেক কথা বলতে পারে। তবে আমরা তদন্তের পর সঠিক কারণ বলতে পারব।
এদিকে, ঢাকা নিউ সুপার মার্কেটে লাগা অগুন নির্বাপিত হয়েছে। রোববার সকাল ৯ টায় আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

