বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

চলতি সপ্তাহে হালকা বৃষ্টির আভাস

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ৮:৫৪ অপরাহ্ন আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১৩ অপরাহ্ন
চলতি সপ্তাহে হালকা বৃষ্টির আভাস

রবিবার (১৬ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুননেসা বলেন, বৃষ্টিপাত না থাকায় তাপমাত্রা বেড়েই চলছিল। এখন দু-এক দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এ সময় অসহনীয় গরমের মধ্যেই যেতে হবে। সপ্তাহের শেষে ঝড়বৃষ্টির আভাস রয়েছে।

তিনি আরো বলেন, যশোর ও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগের দিন শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। দেশের অন্যত্র বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ। আরও দুই-তিন দিন এমন তাপদাহ অব্যাহত থাকতে পারে। এর মধ্যে সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, দু’দিনের মধ্যে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে আর্দ্রতা বাড়তে থাকবে। তাতে শরীরে ঘাম হবে। তাপমাত্রা কমলেও গরমের অস্বস্তি বাড়বে বেশি। ১৯-২০ এপ্রিলের দিকে হালকা বৃষ্টির আভাস রয়েছে। আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

প্রসঙ্গত, এপ্রিলের দুই সপ্তাহ ধরে দেশের কোথাও হালকা বৃষ্টিও নেই। ঢাকায় সব শেষ ১ ও ২ এপ্রিল ১ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছিল। ২ ও ৪ এপ্রিল ঢাকার বাইরে কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি ছিল। ৪ এপ্রিল সিলেটে সামান্য বৃষ্টিপাত হয়।