বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

টিকিট কিনতে কমলাপুরে যাত্রীদের ভিড়

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ৯:৪৬ অপরাহ্ন আপডেট: ৫ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
টিকিট কিনতে কমলাপুরে যাত্রীদের ভিড়

তবে কমলাপুর স্টেশনে টিকিট ছাড়া কেউ প্রবেশের অনুমতি পাচ্ছেন না। টিকিট না থাকলে তাকে স্ট্যান্ডিং টিকিট কিনে স্টেশনে প্রবেশ করতে হচ্ছে। যাত্রীদের নিরাপত্তায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে, ঈদযাত্রা শুরু হয়েছে সকাল ৬টা ২০ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহী অভিমুখী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। এ বছর ঈদযাত্রায় শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে স্টেশনে সেই চিরচেনা ভিড় ও ভোগান্তি পোহাতে হয়নি যাত্রীদের। তবে যারা অনলাইনে টিকিট কিনতে পারেননি, তারা যাত্রা শুরুর আগে স্ট্যান্ডিং টিকিট নিতে কাউন্টারে যাচ্ছেন।

এ ব্যাপারে এ যাত্রী বলেন, এবার আমি অনেক চেষ্টা করেও টিকিট পায়নি। যেহেতু গ্রামে যেতে হবে, তাই স্ট্যান্ডিং টিকিট পেতে আজ এসেছি। বাসা থেকে প্রস্তুতি নিয়ে এসেছি, টিকিট পেলে আজই চলে যাবো।

রেলওয়ে সূত্রে জানা গেছে, এবার আন্তঃনগর ট্রেনে ৩০ হাজার যাত্রী যাত্রা করবেন। তারা প্রত্যেকে এরইমধ্যে টিকিট সংগ্রহ করেছেন। যারা টিকিট পাননি, তাদের জন্য আরও ১৫ হাজার স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। সব মিলিয়ে আন্তঃনগর ট্রেনে এবার প্রায় ৪৫ হাজার যাত্রী প্রতিদিন যাত্রা করবেন।