দুর্ঘটনার কোনো প্রতিকার করতে পারছে না সরকার : ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সই করা এক বিবৃতিতে এ কথা জানান তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঈদ আগমুহূর্তে কুমিল্লায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আমি গভীর উদ্বিগ্ন। ঘরমুখো মানুষের অন্যতম যোগাযোগ ব্যবস্থা ট্রেন দুর্ঘটনায় আমি গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি জানান, এ ধরনের যত দুর্ঘটনা ঘটেছে, তার সুষ্ঠু তদন্ত কিংবা সুনির্দিষ্ট প্রতিকার হয়নি। এ জনবিচ্ছিন্ন সরকারের আমলে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। একের পর এক এ ধরনের দুর্ঘটনা ঘটলেও সরকার তার প্রতিকার করতে পারছে না।
বিএনপি মহাসচিব কুমিল্লার নাঙ্গলকোটে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। একইসঙ্গে আহত যাত্রীদের সুচিকিৎসা দেওয়ার দাবি জানান তিনি।

