শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হলেন সালাউদ্দিন আহমেদ

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩, ১০:৩৪ অপরাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১৮ পূর্বাহ্ন
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হলেন সালাউদ্দিন আহমেদ

সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন।

পার্টির পক্ষ থেকে প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া ও প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা চিঠিটি সালাউদ্দিন আহমেদের হাতে হস্তান্তর করেন।

সালাহউদ্দিন আহমেদকে প্রেসিডিয়াম সদস্য মনোনীত করায় নোয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ মিঠুসহ জেলার সকল নেতাকর্মীরা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে শুভেচ্ছা জানান।

পার্টির নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ মিঠু বলেন, বিশিষ্ট শিল্পপতি, এসএ গ্রুফের কর্ণধার ও নোয়াখালীর কৃতি সন্তান সালাউদ্দিন আহমেদ জাতীয় পার্টির জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছেন। তার এ অর্জনে আমরা নোয়াখালীর সর্বস্তরের নেতাকর্মীরা আনন্দিত।