চীনে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ২১

মঙ্গলবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে বলে ইমার্জেন্সি রেসপন্স টিম জানতে পারে। খবর সিএনএনের।
প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হাসপাতালে উদ্ধার তৎপরতা চালাতে আরও দুই ঘণ্টা সময় লেগে যায়। এ সময় হাসপাতাল থেকে ৭১ রোগীকে অন্য জায়গায় সরিয়ে নেয়া হয় বলে সিসিটিভির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে কীভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা জানানো হয়নি। কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।

