শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ফরিদপুরে ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ৮:৫০ অপরাহ্ন আপডেট: ৫ মে ২০২৬, ৫:২২ পূর্বাহ্ন
ফরিদপুরে ২ মোটরসাইকেল আরোহী নিহত

মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে ফরিদপুর-ঢাকা মহাসড়কের কোমরপুরে, মুসলিম মিশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফরিদপুর পৌরসভার বর্ধিত ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম (২৮) এবং একই এলাকার ইলিয়াস মোল্লার ছেলে রায়হান মোল্লা (২৯)।

ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা জানান, নিহতরা সম্পর্কে তার ভাতিজা ও নাতি হন। তারা ২ জনই রাতে এশা ও তারাবির নামাজ পড়ে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। এসময় দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, নজরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান এবং রায়হান মোল্লাকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় সিএনজির ২ যাত্রীর অবস্থাও গুরুতর।