মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সালমা-রুমানাকে ছাড়া ওয়ানডে দল ঘোষণা

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ১১:০৯ অপরাহ্ন আপডেট: ১৭ মে ২০২৬, ৪:২৮ অপরাহ্ন
সালমা-রুমানাকে ছাড়া ওয়ানডে দল ঘোষণা

বুধবার (১৯ এপ্রিল) নারী দলের নির্বাচক মনজুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নারী দলের নির্বাচক মনজুরুল ইসলাম জানিয়েছেন, সালমা এবং রুমানাকে বিশ্রাম দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে দুজন মিলে মোট ২৭৪ ম্যাচ খেলেছেন। ব্যস্ত শিডিউলের কথা মাথায় রেখেই এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ নারী দল তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ওয়ানডে সিরিজটি আবার নারী চ্যাম্পিয়নশিপের অংশ। আগামী ২৫ এপ্রিল শ্রীলঙ্কার বিমান ধরবে নারী দল। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন না এই দুই সিনিয়র।

বাংলাদেশ স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিঙ্কি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুরশিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোভানা মোস্তারি, লতা মন্ডল, স্বর্না আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া খান, সুলতানা খাতুন।