বঙ্গবন্ধু সেতুতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন

বুধবার (১৯ এপ্রিল) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় টোলপ্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা যায়।
সরেজ
মিনে বঙ্গবন্ধু সেতুতে গিয়ে দেখা যায়, বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজার পাশে স্থাপিত আলাদা বুথে সেতু পারের অপেক্ষায় রয়েছে শত শত মোটরসাইকেল। এ সময় সেতু কর্তৃপক্ষের লোকজন অপেক্ষারত মোটরসাইকেল আরোহীদের টোলের টাকা হাতে রাখার জন্য মাইকিং করছে।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল গণমাধ্যমকে জানান, ভোররাত থেকেই সেতুতে মোটরসাইকেল পারাপারে দীর্ঘ লাইন ছিল। মোটরসাইকেল পারাপারের জন্য আলাদা বুথ করা হয়েছে বলেও জানান তিনি

