ঈদে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ : শাহিন

আমরা যে যার অবস্থান থেকে মানুষকে সহযোগিতা করে যাচ্ছি। এটাই হলো আওয়ামী লীগের রাজনীতি। সাধারণ মানুষকে নিয়েই আওয়ামী লীগের পথচলা। আগামী দিনেও দেশ এবং দেশের মানুষের যেকোন প্রয়োজনে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংকটে, সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
বুধবার (১৯ এপ্রিল) জেলা সদরের জমিদার হাট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় এওজবালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন কামালের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মাহমুদুল হাসান রুবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুজ জাহের, এওজবালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বপন।
এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

