শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

বাঁচতে চায় সাবেক ইবি শিক্ষার্থী

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ২:৪৯ পূর্বাহ্ন আপডেট: ৪ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
বাঁচতে চায় সাবেক ইবি শিক্ষার্থী

যশোর জেলার বাঘারপাড়া থানার নারকেলবাড়িয়া গ্রামের খোকন বিশ্বাসের ছেলে শুভংকর। পেশায় একজন ব্যাংক কর্মকর্তা। সম্প্রতি ক্যানসার ধরা পড়ার পর শুভংকর প্রথমে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে কিছুদিন চিকিৎসা নেন। পরে গত ১৩ ফেব্রুয়ারি পরবর্তী চিকিৎসার জন্য ভারতে পাড়ি জমান। দিল্লির গুরুগাঁওয়ের মেদান্তা দ্য মেডাসিটিতে ডা. ভি পি সিংয়ের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবেদকের সাথে শুভংকরের আলাপ কালে শুভংকর জানান,তার চিকিৎসার জন্য আরো ৪০ লক্ষ টাকা লাগবে। এবং এ বিশাল পরিমান টাকার জন্য সকলের সহযোগীতা কামনা করেছেন তিনি। প্রসঙ্গত, শুভংকরের পরিবার বলতে ৩ বছরের একটি কন্য সন্তান সমেত স্ত্রী রয়েছে। সম্প্রতি ক্যান্সারের সাথে লড়াই করে বেঁচে উঠেছে শুভংকরের মা ও। সহযোগিতা পাঠাতে পারেন নিচের ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ নাম্বারে- Suvankar Biswas Bikash:01722642752 NRB Commercial Bank A/C name : Suvankar Biswas A/C no: 010131200003398 Routing no:260275354