মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সালমানেই মাতবে বলিউডের ঈদ

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩, ২:৪৩ পূর্বাহ্ন আপডেট: ৪ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সালমানেই মাতবে বলিউডের ঈদ

ঈদের আগেই মুক্তি পেতে চলেছে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবি। ওই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার অনুষ্ঠানে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গিয়েছিল তাকে। এমনকি পরিচালকসহ ছবির বাকি কলাকুশলীদের নিয়ে ঠাট্টা-তামাশাও করেছিলেন তিনি! ২১ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। সালমান খান ফিল্ম (এসকেএফ) প্রোডাকশনের এই ছবিটির পরিচালক ফারহাদ শামজি। সালমানের পাশাপাশি রাম চরণ, পূজা হেগড়ে, শেহনাজ গিল, সিদ্ধার্থ নিগমের মতো তারকাদেরও ওই ছবিতে দেখা যাবে। এছাড়া এই ছবিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তেলুগু তারকা ভেঙ্কটেশকেও।

মুম্বাইয়ে ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমানসহ সব তারকা। ৫৮ বছর বয়সি সালমান বলেন, এই ছবিটা পুরো একটা প্যাকেজ। অ্যাকশন, রোমান্স এবং ফ্যামিলি ড্রামার মোড়কে এই ছবি ভক্তদের আনন্দ দেবে বলে আশা অভিনেতার। যদিও ছবি মুক্তির আগের একটা টেনশন তো রয়েছেই। কিন্তু তার মধ্যেও ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে খোশমেজাজেই ছিলেন সালমান।

ওই অনুষ্ঠানে ছবির পরিচালক অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। বলেন, ‘অনেক সুপারস্টারের সঙ্গেই কাজ করার সুযোগ আসতে পারে, কিন্তু সৌভাগ্যবানরাই কেবল সালমানকে সুপারস্টার হিসেবে পান।’ অভিনেতাও কম যান না। সরস ও সাবলীল ভঙ্গিতে জবাব দেন, ‘এই ছবিটা না চললে এর গোটা বিলটাই আমাকে মেটাতে হবে। আর উনি (পরিচালক) বলবেন, ইনিই সেই মানুষ, যার জন্য এই ছবিটা চলল না। কিন্তু আসল স্ক্রিপ্টটা এখনো আমার কাছেই রয়েছে।’

এখানেই শেষ নয়, এই ছবি তৈরির অতীতের গল্পও শুনিয়েছেন সালমান। বলেন, ২০১৪ সালে ফারহাদ শামজি তামিল ছবি ‘বীরম’-এর রিমেক ‘বচ্চন পাণ্ডে’ করতে চেয়েছিলেন। এই রিমেকে অভিনেতা হিসেবে অক্ষয় কুমারকে নেয়ার কথা ভাবেন। তবে পরে তিনি পরিকল্পনা বদল করেন। অন্য একটি তামিল ছবি ‘জিগরথান্ডা’র রিমেক করে ‘বচ্চন পাণ্ডে’ বানিয়েছিলেন। যেহেতু এই দুই রিমেকের অধিকার ছিল নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্টের হাতে, তাই শামজি ‘বীরম’ গল্পটিতে কিছু বদল আনেন। সালমান এগিয়ে আসেন ছবি করতে। আর এভাবেই তৈরি হয় ‘কিসি কা ভাই কিসি কি জান’!