শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে বাস চাপায় সিএনজি চালকের মৃত্যু

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ১:৩০ পূর্বাহ্ন আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন
নোয়াখালীতে বাস চাপায় সিএনজি চালকের মৃত্যু

নিহত শাহ আলম (৩৪) উপজেলার দরবেশপুর গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে। শুক্রবার (২১ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার চৌরাস্তা এলাকার ঢাকা হোটেলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে চৌমুহনী পৌরসভাস্থ চৌরাস্তা এলাকার ঢাকা হোটেলের সামনে চট্রগ্রামগামী শাহী বাস  দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজি চালক শাহ আলম গুরুত্বর আহত হয়।  পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, বাস ও দুর্ঘটনার শিকার সিএনজি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনার পরপর বাস চালক পালিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।