ঈদে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে ছিলেন পিন্টু

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রমজানের শুরু থেকেই দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন আবদুল ওয়াদুদ পিন্টু।
জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে খুশি দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ।
নেতাকর্মীরা বলেন, দল দীর্ঘদিন ক্ষমতায় থাকাকালীন অনেকেই সুযোগ-সুবিধা নিয়ে অনেক অর্থের মালিক হয়েছেন। কিন্ত বর্তমানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ওইসব সুবিধাভোগী নেতারা নিজেদের আড়াল করে রাখলেও আবদুল ওয়াদুদ পিন্টু ব্যক্তিগত পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের মাঝে নগদ অর্থ, পাঞ্জাবী, জামা-কাপড় বিতরণের মাধ্যমে ঈদের আনন্দ ছড়িয়ে দিয়েছেন। তিনি নেতাকর্মীদের পাশাপাশি জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন।
আবদুল ওয়াদুদ পিন্টু বলেন, ব্যক্তিগত পক্ষ থেকে প্রতি ঈদ, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান এবং বিভিন্ন র্দুযোগে বহু আগ থেকেই আমি দলীয় নেতাকর্মীদের পাশাপাশি গরীব-অসহায় ও সাধারণ মানুষকে সহযোগিতা করে আসছি। এবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার স্বরুপ ব্যক্তিগত উদ্যোগে দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের পাশে থেকে তাদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো।

