শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ঈদে সহযোগিতা পায়নি আশ্রয়ণের বাসিন্দারা, পাশে দাঁড়ালেন সচিব

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩, ১:৩৪ পূর্বাহ্ন আপডেট: ২৭ মার্চ ২০২৬, ১:০৩ পূর্বাহ্ন
ঈদে সহযোগিতা পায়নি আশ্রয়ণের বাসিন্দারা, পাশে দাঁড়ালেন সচিব

ঈদের দিন সকালে এমন সংবাদ পেয়ে আশ্রয়ণের বাসিন্দাদের জন্য খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছেন নোয়াখালী ইউনিয়ন পরিষদের সচিব মো. সহিদুল ইসলাম।

শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতরের নামাজ শেষে নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ২৪টি পরিবারে ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন সচিব সহিদুল ইসলাম।

এসময় আশ্রয়ণের বাসিন্দারা আবেগে কান্নায় ভেঙ্গে পড়েন। সেখানকার বাসিন্দারা বলেন, আমরা জেলা সদরের বিভিন্ন এলাকা থেকে এসে এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরে বসবাস করছি। বিগত দুই বছর সরকারি-বেসরকারি পর্যায় থেকে ঈদের আগে চাল, ডাল, তৈল, সেমাই-চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করলেও এবার ঈদে কোন জনপ্রতিনিধি, বিত্তবান কিংবা রাজনৈতিক নেতারা আমাদের খবর নেননি, কোন সহযোগিতাও করেননি। তাই আমরা আমাদের ধর্মপুরের সাবেক সচিব স্যারকে ফোন করলে তিনি ঈদের নামাজ শেষে আমাদের জন্য সেমাই-চিনি, চালসহ খাদ্য সামগ্রী নিয়ে হাজির হয়েছেন। তিনি আমাদের ইউনিয়নে থাকাকালীন আমাদেরকে সরকারি সকল সুযোগ-সুবিধাসহ বিভিন্ন মাধ্যম থেকেও সহযোগিতা করতেন।

বাসিন্দারা বলেন, আমারা গরীব মানুষ, আমাদের থাকার জায়গার অভাবে আমরা আত্মীয়-স্বজনদের ছেড়ে এখানে এসে বসবাস করছি। এখানকার স্থানীয় লোকজনের সঙ্গে এখনো আমাদের ভালোভাবে চেনাজানা হয়ে ওঠেনি। তাই স্থানীয় লোকদের সহযোগিতা থেকেও বঞ্চিত হচ্ছি।

আশ্রয়ণের বাসিন্দা নারীরা বলেন, নানা ধরনের হস্ত শিল্পের কাজ জানি। কিন্তু আমাদের কোন পুঁজি না থাকায় সেই কাজগুলো করে স্বাবলম্বী হতে পারছিনা। সরকারি সহযোগিতার আশ্বাস দেওয়া হলেও এখনো তা করা হয়নি।

খাদ্য সামগ্রী বিতরণকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন নোয়াখালী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ সোহেল উপস্থিত ছিলেন। এসময় তিনি আশ্রয়ণের বাসিন্দাদের খোঁজখবর নেন এবং মানবিক কাজে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করেন।

নোয়াখালী ইউনিয়ন পরিষদের সচিব মো. সহিদুল ইসলাম বলেন, আশ্রয়ণের বাসিন্দারা সবাই গরীব মানুষ। এখানকার পরিবেশের সঙ্গে নিজেদের সমন্বয় করাতে না পেরে অনেকেই এখনো কর্মহীন রয়ে গেছেন। আমি এই ইউনিয়নে থাকাকালীন তাদের সকল ধরনের সুযোগ-সুবিধা প্রদানের চেষ্টা করতাম। আজ সকালে যখন শুনলাম তারা কোথাও থেকে কোন সহযোগিতা পাননি, তখন খুব খারাপ লেগেছে। সঙ্গে সঙ্গে আমি ব্যক্তিগত তহবিল থেকে তাদের জন্য সামান্য খাদ্য সামগ্রীর ব্যবস্থা করে ঈদের সকালটা তাদের সঙ্গে কাটিয়ে আনন্দ ভাগাভাগি করেছি। আমার খুব ভালো লেগেছে।