শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে মোটরসাইকেল চাপায় শিশুর মৃত্যু

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩, ৩:৪৬ পূর্বাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন
নোয়াখালীতে মোটরসাইকেল চাপায় শিশুর মৃত্যু

 নিহত আবরার ফাহাদ আবিদ (৪) উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের চরবাটা গ্রামের মধু মিয়ার বাড়ির আকবর হোসেনের ছেলে।  

রোববার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের মরমজিদ গ্রামের রেনু বাজার টু জোবায়ের বাজার সড়কের মধু মিয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মামা আরিফ সবুজ জানায়, আবিদ বাড়ির সামনে কয়েকজন শিশুর সাথে খেলাধুলা করছিল।  ওই সময় জোবায়ের বাজার মুখি বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে সে গুরুত্বর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।