বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

যুদ্ধে রাশিয়ার নতুন ট্যাংক ব্যবহার শুরু

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ৯:৩৭ অপরাহ্ন আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
যুদ্ধে রাশিয়ার নতুন ট্যাংক ব্যবহার শুরু

ট্যাংকগুলোর নিরাপত্তার নিশ্চিতে এগুলোর ফ্ল্যাঙ্কে আলাদা সুরক্ষা ব্যবস্থা যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে আরআইএ নভোস্তি। আর যেসব রুশ ক্রু এ ট্যাংকগুলো পরিচালনা করবেন তাদের ইউক্রেনেই প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে একটি গোপনসূত্রের বরাতে জানিয়েছে বার্তাসংস্থাটি।

জানা গেছে, টি-১৪ আর্মাতা ট্যাংকটিতে একটি মনুষ্যবিহীন টারেট (কামান রাখার ঘূর্ণিমান অংশ) রয়েছে। আর এই ট্যাংকে যেসব অস্ত্র রয়েছে সেগুলো সামনে থাকা একটি সাজোঁয়া ক্যাপসুল থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন ক্রুরা। ট্যাংকটি মহাসড়কে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে চলতে পারে।

এদিকে, এ বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের গোয়েন্দারা দাবি করেছিলেন, ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনা কমান্ডাররা নতুন টি-১৪ আর্মাতা ট্যাংক বুঝে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। কারণ ট্যাংকগুলো নাকি তেমন একটা ভালো নয়। কমান্ডাররা যুদ্ধক্ষেত্রে এসব ট্যাংক ব্যবহারের ক্ষেত্রে সাহস পাচ্ছেন না।

ব্রিটিশ গোয়েন্দারা আরো জানিয়েছিলেন, ইউক্রেনে টি-১৪ ট্যাংক মোতায়েনের বিষয়টি রাশিয়ার জন্য ‘খুবই ঝুঁকিপূর্ণ’ হবে এবং প্রপাগান্ডার উদ্দেশ্যে এগুলো ব্যবহার হতে পারে।

প্রসঙ্গত, টি-১৪ ট্যাংক প্রথম উন্মোচন করা হয় ২০১৫ সালে। ২০২০ সালের মধ্যে ২ হাজার ৩০০টি ট্যাংক তৈরির নির্দেশ দিয়েছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিন্তু পরবর্তীতে এ সময়সীমা ২০২৫ সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়।