শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বেগমগঞ্জে ট্রাক্টরচাপায় শিশু নিহত

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ৮:৩৫ অপরাহ্ন আপডেট: ৩ এপ্রিল ২০২৫, ৫:২০ পূর্বাহ্ন
বেগমগঞ্জে ট্রাক্টরচাপায় শিশু নিহত

বুধবার সন্ধ্যায় উপজেলার চৌমুহনী পৌরসভার চৌমুহনী-মাইজদী সড়কের জয়নুল আবেদীন মেমোরিয়াল একাডেমি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি। তিনি বলেন, এই ঘটনায় চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।

নিহত শিহাব নোয়াখালীর চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকার গোলাম মোস্তফা সুমনের ছেলে।

স্থানীয় লোকজন জানান, আজ সন্ধ্যায় স্থানীয় একটি দোকান থেকে হেঁটে বাড়িতে ফিরছিল শিহাব। এ সময় জয়নুল আবেদীন মেমোরিয়াল একাডেমির সামনে দিয়ে সড়ক পার হওয়ার সময় একটি মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত গুরুতর পায় শিহাব। স্থানীয় লোকজন উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন।