শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ৪:২৫ পূর্বাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন
নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার কালাদরাপ ইউনিয়নের গৌরিপুর গ্রামের ভুক্তভোগীর নিজ শয়নকক্ষে এ ঘটনা ঘটে।

আহত নারীর ছোট বোন জানান, তার বড় বোন দুই সন্তানের জননী। তিনি নির্মাণাধীন বিল্ডিংয়ের একটি রুমে একা থাকতেন। গভীর রাতে তিনি ঘরের বাইরে অবস্থিত টয়লেটে গেলে কাশিপুর আহমদিরা গো বাড়ির গোলাপ রহমান মুসলিম উদ্দিন নামের এক যুবক ঘরের ভিতর ঢুকে লুকিয়ে থাকে। সে ঘরে ফিরলে ধর্ষণচেষ্টা চালায় এবং একপর্যায়ে তাতে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকার শুনে মা, বোনসহ অন্যরা এগিয়ে এলে ওই যুবক পালিয়ে যায়। তবে ওই যুবকের পরনের শার্ট ছিঁড়ে ভিকটিমের হাতে রয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কর্তব্যরত চিকিৎসক জানায়, ছুরির আঘাত গভীর হওয়ায় ব্লিডিং এখনো বন্ধ করা যায়নি। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে আটক করার জন্য পুলিশের দুটি টিম কাজ করছে। এ ঘটনায় এখনো থানায় কোন মামলা হয়নি।