শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসচাপায় নিহত ২

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ৮:৩৭ অপরাহ্ন আপডেট: ২৭ মে ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসচাপায় নিহত ২

শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শ্যামলীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের আব্দুল খালেকের ছেলে শিপন (২২) ও একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে মো. মারুফ ওরফে ইমন (২১)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া খাটিঁহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, বিকেলে বিজয়নগরে শ্যামলীঘাট এলাকায় সিলেটগামী একটি নোহা মাইক্রোবাসের বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবক গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহয়তায় দুই যুবককে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে দুজনকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় যাওয়ার পথেই তাদের দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।