শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিএনপির সাংগঠনিক কোনো শক্তি নেই : উপমন্ত্রী

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ১:০৬ পূর্বাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ৩:৫১ পূর্বাহ্ন
বিএনপির সাংগঠনিক কোনো শক্তি নেই : উপমন্ত্রী

তাদের কোনো জনসম্পৃক্ততা নাই। তাই নির্বাচন আসলেই তারা নির্বাচনকে প্রতিহত করার অপচেষ্টায় বিদেশিরদের কাছে ধর্না ধরেন ও আগুন সন্ত্রাস করে মানুষ পোড়ায়। তাই এদেশের মানুষ তাদেরকে আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে শরীয়তপুরের নড়িয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে নড়িয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ আয়োজিত যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের মানুষের প্রতি তাদের আস্থানাই। নির্বাচন করতে জনসমর্থন ও সাংগঠনিক শক্তি লাগে যেটা বিএনপির নেই। তারা যদি আগামী নির্বাচনেও না আসেন তাহলে বিএনপি দেশের সবচেয়ে বড় জনধিকৃত দলে পরিণত হবেন। তাই তাদের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানান মন্ত্রী।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য আব্দুল ওহাব বেপারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক মালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে আওয়ামী লীগকে বিজয়ী করা যায় সে সকল বিষয় নিয়ে নানামুখী আলোচনা হয়।