মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

জেনিফার লোপেজকেও ছাড়িয়ে গেলেন আলিয়া !

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ৮:১০ অপরাহ্ন আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ২:৫৬ অপরাহ্ন
জেনিফার লোপেজকেও ছাড়িয়ে গেলেন আলিয়া !

আলিয়া কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন একাধিক নামি হলিউড তারকার সঙ্গে। তার সঙ্গে তালিকায় রয়েছেন জেন্ডায়া, উইল স্মিথ। আলিয়া রয়েছেন ষষ্ঠ স্থানে। বুধবার সকালে এ খবর ঘোষণা হতেই উল্লসিত নায়িকার ইনস্টাগ্রাম অনুরাগীরা। সমীক্ষা অনুযায়ী, তালিকার শীর্ষে রয়েছেন জেন্ডায়া। দ্বিতীয় স্থানে টম অলাদঁ। তিনিই নাকি জেন্ডায়ার বর্তমান প্রেমিক। তারপর রয়েছেন ডোয়েন ‘দ্য রক’ জনসন, দক্ষিণ কোরিয়ার র‌্যাপার জে হোপ এবং উইল স্মিথ। আলিয়াকে নিয়মিত অনুসরণ করেন ৬ কোটি ২৪ লাখের বেশি অনুরাগী।

এসব কারণেই আলিয়া অনায়াসে পেছনে ফেলেছেন জেনিফার লোপেজ, ক্রিস্ট হেমসওয়ার্থ এবং রবার্ট ডাউনি জুনিয়রকে। এরা যথাক্রমে রয়েছেন সপ্তম, নবম এবং দশম স্থানে। প্রিয়াঙ্কা চোপড়া, অক্ষয় কুমার, শ্রদ্ধা কাপুর এবং রাশমিকা মন্দানা রয়েছেন যথাক্রমে জনপ্রিয়তায় ত্রয়োদশ, চতুর্দশ, অষ্টাদশ এবং উনিশতম স্থানে।